নড়াইলে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫মে শুক্রবার বিকেলে নবনির্বাচিত আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এবং সদস্য সচিব মামুন গাজী-এর নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।
মিছিলটি নড়াইল চৌরাস্তা বিএনপি অফিসের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রুপগঙ্ঞ বাজারে এসে শেষ হয়। মিছিলে নবগঠিত কমিটির শীর্ষ দুই নেতার পাশাপাশি জেলা ছাত্রদলের সাবেক শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ প্রকাশ করেন। এ সময় জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক ইজাজুল বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছাত্রদলে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত ও রাজপথের কর্মীদের মূল্যায়নের মাধ্যমে নড়াইল জেলা ছাত্রদল এখন আরও শক্তিশালী। নতুন নেতৃত্বের হাত ধরে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ রোবায়েত তুরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রকিবুজ্জামান পাপ্পু।
মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এবং সদস্য সচিব মামুন গাজী কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং দলের সাংগঠনিক ভিত মজবুত করতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে সমাপ্ত হয়।
।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































